Wednesday, September 9, 2020

লোহা কে সোনা বানানোর কৌশল

 আসুন লোহা কে সোনা বানানোর কৌশল শিখিঃ

স্বর্ন বা সোনা মুল্যবান ধাতু। লোহাকে যদি সোনা বানানো যেতো তাহলে কতই না ভালো হতো। যেমন লোহা দ্বারা কোন আসবাবপত্র বা যন্ত্র বানালে তার দ্বারা আমাদের চাহিদা পুরন হয়।
এই লোহা-ই সোনা হলে হাজারো চাহিদা পুরনের উপায় হবে।
তদ্রুপ কোন কাজ যদি সুন্নত ব্যতিরেখে, সাধারন ভাবে, জায়েজ তরিকায় করা হয়, তাহলে তার মাধ্যমে আমাদের জরুরত(চাহিদা) পূর্ন হয়। আবার যদি কোন কাজ সুন্নত তরিকায় করা হয়, তার দ্বারা চাহিদা তো পূর্ন হয়-ই এর সাথে আল্লাহর সন্তুষ্টিই ও অর্জন হয়, যা হাজারো চাহিদা পুরনের মাধ্যম।
যেমন ধরুন, সাধারন ভাবে আমরা খাবার খেলাম, এর দ্বারা আমাদের চাহিদা পুরা হবে, কিন্তু যদি সুন্নত তরিকায় খাই, তাহলে তা ইবাদত হিসেবে গণ্য হবে, আল্লাহর সন্তুষ্টির কারন হবে।
ঠিক তেমনিভাবে, ঘুম, গোসল, এস্তেনজা, পোষাক, দেখা, বলা, শুনা সহ সকল কাজ যদি সুন্নত তরিকায় হয়, তাহলে লোহা তুল্য এই কাজগুলো মুল্যবান সোনায় রুপান্তরিত হয়ে যাবে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির কারন হবে।
আবুবকর-২৪/০৮/২০২০

No comments:

Post a Comment

সারসংক্ষেপ

আল্লাহ তায়ালার নিয়ামত

  আল্লাহ তায়ালা আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, আমাদের উচিৎ আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহ কে মানার কাজে, আল্লাহর দ্বীন কায়েমে ব্যবহার করা। যেমন ধ...